1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

ভারতে বাংলাদেশিসহ ৭৪৬০০ বিদেশি লাপাত্তা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০১৪
  • ১২৬ Time View

india_fভারত সফরে গিয়ে প্রায় পৌনে এক লাখ বিদেশি নাগরিক আত্মগোপন করেছে। এর মধ্যে বাংলাদেশির সংখ্যাই বেশি বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ৭৪ হাজার ৬০০ বিদেশি নাগরিক ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছে। সরকার তাদের হদিস পাচ্ছে না। বিজেপি ক্ষমতায় বসেই ওই বিদেশিদের খুঁজে বের করবে বলেই মন্তব্য অনেকের। কারণ দলটি নির্বাচনের আগেই বাংলাদেশিসহ অবৈধ অভিবাসিদের বিতাড়িত করার ঘোষণা দেয়। 

এদিকে তথ্য অনুযায়ী, মুসলিম দেশের লোকজনই সবচেয়ে বেশি ভারতে আত্মগোপনে রয়েছে। তার মধ্যে বাংলাদেশের ১৫ হাজার ৩১৪, পাকিস্তানের ৫ হাজার ৪৮, ইরাকের ৪ হাজার ১২১ জন, আফগানিস্তানের ৩ হাজার ৫৪০, তানজানিয়ার ৩ হাজার ৯২৪ জন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সাড়ে পাঁচ হাজার ও দক্ষিণ কোরিয়ার ২ হাজার ৩৩৭ নাগরিক ভারতে লুকিয়ে রয়েছে। এ তথ্য দিয়েছে দেশটির রাইট টু ইনফর্মেশন (আরটিআই)।

আরটিআই জানায়, আত্মগোপনে থাকা এই বিদেশিদের ভিসা প্রায় এক বছর আগেই শেষ হয়েছে। কিন্তু তারা নিজ নিজ দেশে আর ফিরে যায়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ