1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

সোনিয়া-রাহুলের পদত্যাগ প্রত্যাখ্যান কংগ্রেসের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০১৪
  • ১৩১ Time View

soniya_raসাধারণ নির্বাচনে ভরাডুবির পর সোমবার ছিল কংগ্রেসের বৈঠক। বৈঠকের আগে যেমনটি শোনা গিয়েছিল- পদত্যাগ করতে পারেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ সভাপতি রাহুল গান্ধী।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সঙ্গে বৈঠকে দলের পরাজয়ের দায় নিয়ে পদত্যাগপত্র জমাও দেন তারা। কিন্তু সে পদত্যাগপত্র গ্রহণ করেননি দলের সদস্যরা। তাদের নেতৃত্বেই আস্থা রাখছেন কংগ্রেস নেতাকর্মীরা।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ও সিনিয়র কংগ্রেস নেতা অমরিন্ডার সিং বলেন, সোনিয়া- রাহুল পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু কমিটি সেটা প্রত্যাখ্যান করেছে।

এর আগে সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল বলেন, দলের পরাজয় আমিসহ সবাই দায়ী।

প্যাটেল বলেন, দলের এমন পরাজয়ে আপনারা কিভাবে কোনো একক ব্যক্তিকে দায়ী করেন? এটি দলগত সবার ব্যর্থতা।

পরাজয়ের পর শুক্রবার প্রথমবারের মতো মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন সোনিয়া-রাহুল। ৫৪৩ আসনের মধ্যে মাত্র ৪৪ আসন পাওয়ার দায় তারা নিজ কাঁধে নেন।

পার্টি নেতা মনিশ তিওয়ারি বলেন, শীর্ষস্থানীয় নেতাদের পদত্যাগ কোনো কিছুর সমাধান নয়। এটি আমাদের সামনের দিকে এগিয়ে নেবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ