1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্যযুদ্ধের বিরতি আরও দুই মাস বাড়ল আউটসোর্সিং সেবা গ্রহণের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা হাম: সিলেটে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ১৭৫ বইপ্রেমীদের সমাগমে বায়তুল মোকাররমে মুখর মাসব্যাপী ইসলামী বইমেলা হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের চিকিৎসা পেশায় ঐক্য, নৈতিকতা ও জনআস্থার নতুন কাঠামো রোনালদোর কাছে এখন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ৭ যুক্তরাষ্ট্র-চীন সম্মেলনে বোয়িংয়ের নতুন চুক্তির আশা ম্লান হতে পারে রংপুর কি অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টার হয়ে উঠছে?

মেক্সিকো-অপরাধ-মাদক মেক্সিকোতে বন্দুক যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ২৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪
  • ১৩৫ Time View

auto denfense aug 24মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস রাজ্যে দু’দিনের বন্দুক যুদ্ধে সোমবার নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ মাদক সংক্রান্ত সহিংসতাপূর্ণ এ অঞ্চলে আরো ছয়জন নিহত হওয়ার খবর জানানোয় এ সংখ্যা বাড়লো।
কর্তৃপক্ষ জানায়, মেক্সিকোর উপকূলবর্তী তাম্পিকো ও সিউদাদ মাদেরো শহরে অপরাধী চক্রের মধ্যে ধারাবাহিক বন্দুক যুদ্ধে রোববার ১৭ জন নিহত হয়। এদের মধ্যে দু’জন নারী ।
নিরাপত্তা বাহিনী জানায়, সোমবার সকালে তাম্পিকোতে একটি কাঠের পাটাতন থেকে একজন এবং একটি রাস্তা থেকে অপর দু’জনের লাশ উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সিউদাদ মাদেরো শহরে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। রোববার বিকেলে সেখানে দুই বন্দুকধারী ও এক মহিলা নিহত হয়।
এর ১০ মিনিট পর কর্তৃপক্ষ তাম্পিকোর পার্শ্ববর্তী এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
পরে গাড়িভর্তি বন্দুকধারীরা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। সিউদাদ মাদেরোর একটি রাস্তা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এর ১০ মিনিট পর এ শহরের অপর একটি রাস্তা থেকে আরো একটি লাশ উদ্ধার করা হয়।
রাতে তাম্পিকোর একটি জ্বালানি স্টেশনের সামনে ছয়জন নিহত হয়। এদের মধ্যে একজন নারী । এর কিছুক্ষণ পর একটি আইসক্রীমের দোকানে অপর একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
মাদেরো থেকে সন্ধ্যার দিকে অপর একজনের লাশ উদ্ধার করা হয়।
এসব হত্যাকাণ্ডের সাথে কোনো চক্র জড়িত। নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে সে ব্যাপারে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক সংক্রান্ত সহিংসতায় প্রায় ৮০ হাজার লোক প্রাণ হারায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ