1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

গীর্জায় হামলা, নিহত ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ৯৭ Time View

girza_keniyaকেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসায় একটি গীর্জায় অস্ত্রধারীদের গুলিতে ৮ জন নিহত হয়েছেন। হামলার সময় অস্ত্রধারীরা বিদেশি কোন ভাষায় কথা বলছিল বলে জানা গেছে।

হামলার ধরণ দেখে মনে হচ্ছে সোমালিয়ায় কেনিয়ান সেনাদের অবস্থানের প্রতিবাদে প্রতিশোধে হিসেবে ইসলামি জঙ্গিরা এই হামলা চালাতে পারে। রোববার এই হামলায় নিহতদের সবাই ওই গীর্জার যাজকপল্লীর অধিবাসী।

লিলিয়ান ওমন্দি নামে এক প্রত্যক্ষদর্শী বলছেন, গীর্জার পেছনের দরজায় হামলাকারীরা বিস্ফোরণ ঘটায়। এরপর বিদেশি ভাষায় চিৎকার করতে করতে তারা গুলিবর্ষণ শুরু করে।

তিনি আরো বলেন, তারা গীর্জার ভেতরে ভারী অস্ত্র দিয়ে গুলি শুরু করে। আমি তখন মেঝেতে পড়ে গিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। এ সময় ভয়ার্ত মানুষের আর্তনাদ শুনতে পাই।

হামলার শিকার হওয়ার আগ মুহূর্তে ওমন্দি প্রার্থনা সভা পরিচালনা করছিলেন। সোমালি ইসলামি জঙ্গি গোষ্ঠী আল শাবাব ও তার স্থানীয় অনুসারী গোষ্ঠী এ ধরনের বেশকিছু হামলা কেনিয়ায় চালিয়েছে। সেগুলোর কোন কোন হামলা আবার গীর্জায়ও চালানো হয়।

সোমালিয়ায় কেনিয়ান সেনাবাহিনীর আল শাবাবের বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রতিশোধ হিসেবে ওই হামলাগুলো চালানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ