1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ইরানকে আকাশ সীমা ব্যবহারে করতে দেবে না – আমেরিকার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০১৪
  • ১২০ Time View

ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদলের বিমানকে আকাশ সীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে আমেরিকা। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি এ কথা জানিয়েছেন।
প্রতিনিধি দলটির ভেনিজুয়েলা ও কিউবা সফরের কথা ছিল। কিন্তু, এরোফ্লোট এয়ারলাইন্সকে আকাশ সীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়ে দেয় আমেরিকা। এ অস্বীকৃতির কারণে ইরানি প্রতিনিধি দল সফর বাতিল করেছে। এরোফ্লোট এয়ারলাইন্সের বিমানে করে ইরানি প্রতিনিধি দলের কিউবা ও ভেনিজুয়েলা যাওয়ার কথা ছিল।
বোরুজেরদি জানান, কিউবা ও ভেনিজুয়েলা সফরের নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়নি তবে সফর নিশ্চিত করার জন্য সঠিক পথ খুঁজে বের করার চেষ্টা করছে তেহরান। বোরুজেরদি এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে কথা রয়েছে।
ইরানের এ সিনিয়র সংসদ সদস্য বলেন, তেহরানের সঙ্গে লাতিন আমেরিকার সম্পর্ক আরো জোরদার করার উদ্দেশ্যে সংসদীয় প্রতিনিধি দল এ সফরের পরিকল্পনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ