1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
৩ দিনের সফরে যুক্তরাষ্ট্রে শি চিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন পা হারানো নার্গিসের পাশে জেলা প্রশাসন, হবে মুদি দোকান ফ্যামিলি কার্ড সবার জন্য; ডা. জুবাইদা রহমানও পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মালয়েশিয়ার কাছে হারলেও কেন সাফল্য দেখছেন বাংলাদেশ কোচ কলকাতায় ঘুরছেন অভিনেত্রী স্পর্শিয়া ১১-দলীয় জোট ফুটবল টিমের মতো খেলতে নেমেছে: প্রতিমন্ত্রী ‘নারী ক্রিকেটে আর কোচিং করাব না’ ক্ষোভ নিয়ে সরে দাঁড়াচ্ছেন ইমরান নারী ক্রিকেটে চরম ব্যর্থতা, দায় স্বীকারের বদলে কাদা ছোড়াছুড়ি

ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২২ Time View

ইউক্রেইনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইয়ানুকোভিচ ও অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে ‘শান্তিপ্রিয় জনগণের ওপর গণহত্যা’ চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
সম্প্রতি দেশটিতে চলমান সংঘাত বন্ধে সমঝোতায় পৌঁছানোর পর দেশটির পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করে। এর পর আইপ্রণেতারা স্পিকার ওলেক্সান্দর তুর্কিনোভকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।
সম্প্রতি রাজনৈতিক সহিংসতায় দেশটিতে শতাধিক নিহতের ঘটনা ঘটেছে।
হতাহতের এ ঘটনার পর শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সংঘাত বন্ধে সমঝোতা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ