| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ
২০২৭ সালের হজের নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে আগামীকাল শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর হজ–সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)’ থেকে এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। খবর বাংলানিউজের।
সার্কুলারে জানানো হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজের নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে হজ নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ সেপ্টেম্বর স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে। একই সঙ্গে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী ব্যক্তি উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।