তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে তাদের ফুসফুস সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।
আগামীকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফুসফুস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘এ লাইফটাইম অব লাং হেলথ’। এ উপলক্ষে দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের এ আহ্বান জানান।
এবিএম জুবায়ের বলেন, ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় প্রচলিত তামাকপণ্যসহ ই-সিগারেট, ভেপিং এবং অন্যান্য নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।