1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’: ঢাকার প্রচলিত সাংকেতিক ভাষাগুলো জানেন? এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ ফিলিস্তিনিদের দুর্ভোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে মূল্য কমলে দ্রুত সমন্বয় করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী মালয়েশিয়ার কাছে ৩ গোলে হার দিয়ে শুরু বাংলাদেশের আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ অ্যাভেঞ্জার্সের সঙ্গে বাংলাদেশে স্ট্যাথামের ‘মিউটিনি’! মিসবাহর ‘দ্রুততম সেঞ্চুরি’র রেকর্ড ভাঙলেন শাহজাদ বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ ক্রয় নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট চরফ্যাশনে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ—বরিশাল থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

ছন্নছাড়া ফুটবল খেলে মালয়েশিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

বাংলাদেশের চেয়ে সবদিক থেকেই অনেকটা এগিয়ে মালয়েশিয়া। কিন্তু বাংলাদেশও তো আর আগের সেই বাংলাদেশ নেই। ইতিহাসের যেকোনো সময়ের সেরা দল নিয়েই আসিয়ান কাপ খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু মাঠের খেলায় সেই চিত্র দেখা গেল। প্রায় পুরো ম্যাচেই মালয়েশিয়ার দাপট সামলাতেই গেল হামজা চৌধুরী-শমিত সোমদের। তবুও রক্ষা হলো না। ছন্নছাড়া ফুটবল খেলে, তিন দফা ভুলের মাশুল গুনে হারল বাংলাদেশ।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আসিয়ান কাপের ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তায় গ্যালোরা বুং কর্নো স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হেরেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই নিজেদের খুঁজে ফিরছিল বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের রক্ষণে হানা দিচ্ছিল মালয়েশিয়া। ফলাফল পেতে তাদের খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ১৮তম মিনিটেই এগিয়ে যায় মালয়েশিয়া। লং বল ধরে বাংলাদেশের ডিফেন্ডার শাকিল আহাদ তপুর ভুল কাজে লাগিয়ে জাল খুঁজে নেন আইমান আরিফ।

এরপর নিজেদের কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল বাংলাদেশ। মালয়েশিয়ার আক্রমণ থামিয়ে নিজেরাও কয়েকবার আক্রমণ তৈরি করেন হামজা চৌধুরী-ফাহমিদুল ইসলাম-ফারহান আলী ওয়াহিদরা। কিন্তু আবারও ভুল করে বসেন শাকিল আহাদ। বাংলাদেশ হজম করে আরও একটি গোল।

ম্যাচের ৩৮তম মিনিটে বাংলাদেশের বক্সের সামনে বল নিয়ে অপেক্ষা করছিলেন শাকিল আহাদ। পেছন থেকে এসে তার থেকে বল কেড়ে নেন স্টুয়ার্ট উইকিন। তার পাস পেয়ে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন আইমান আরিফ।

প্রথমার্ধের শেষদিকে আরও একবার বাংলাদেশের রক্ষণে হানা দিয়েছিল মালয়েশিয়া। গোলমুখে নেওয়া দূরপাল্লার শট আটকে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও বদলেনি খেলার চিত্র। ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশও। দ্বিতীয়ার্ধের শুরুতেই হজম করে আরও এক গোল। ম্যাচের ৫২তম মিনিটে বামপ্রান্ত থেকে বক্সের মধ্যে আসা ক্রস রিসিভ করে দ্রুত শরীরটাকে ঘুরিয়ে বল জালে জড়িয়ে দেন বার্গসন। তার সঙ্গে থাকা শাকিল আহাদ এবারও কিছুই করতে পারেননি।

ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধা কমানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশও। বল নিয়ে বক্সের ভেতরে ঢুকে গোলরক্ষককে একা পেয়েছিলেন হামজা। কিন্তু দারুণ দক্ষতায় তার শট আটকে দেন মালয়েশিয়ার গোলরক্ষক। দ্রুতই বল দখলে নিয়ে দ্বিতীয়বার চেষ্টা চালান হামজা। কিন্তু এবারও সফল হতে পারেননি তিনি।

এরপর ৮১তম মিনিটে আরেকটি সুযোগ এসেছিল বাংলাদেশের। বক্সের সামনে ফাঁকায় বল পেয়েছিলেন বদলি নামা শাহরিয়ার ইমন। গোলের জন্য শটও নিয়েছিলেন। কিন্তু তার দুর্বল শট আটকাতে কোনো বেগই পেতে হয়নি মালয়েশিয়ার গোলরক্ষককে।

ফিরতি বল থেকে আবারও বাংলাদেশের রক্ষণো হানা দিয়েছিল মালয়েশিয়া। এ যাত্রায়ও বাংলাদেশকে রক্ষা করে আর গোল বাড়তে দেননি গোলরক্ষক শ্রাবণ। লাফিয়ে ওঠে গতিময় শট আটকে দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ