1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’: ঢাকার প্রচলিত সাংকেতিক ভাষাগুলো জানেন? এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ ফিলিস্তিনিদের দুর্ভোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে মূল্য কমলে দ্রুত সমন্বয় করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী মালয়েশিয়ার কাছে ৩ গোলে হার দিয়ে শুরু বাংলাদেশের আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ অ্যাভেঞ্জার্সের সঙ্গে বাংলাদেশে স্ট্যাথামের ‘মিউটিনি’! মিসবাহর ‘দ্রুততম সেঞ্চুরি’র রেকর্ড ভাঙলেন শাহজাদ বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ ক্রয় নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট চরফ্যাশনে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ—বরিশাল থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

‘আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ মনোনয়ন পেয়েছে বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস-এর ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে আল জাজিরার এই প্রযোজনা। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট নির্মিত একটি বহুল আলোচিত অনুসন্ধানী তথ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’, যার প্রধান অনুসন্ধানী সাংবাদিক বা ইনভেস্টিগেটর হলেন জুলকারনাইন সায়ের খান। মনোনয়নের খবর জানিয়ে জুলকারনাইন ফেসবুকে জানান, এই স্বীকৃতি বাংলাদেশের মানুষের। বিশেষ করে ওই ৩৬ দিন যারা নিজেদের জীবন দিয়ে পার করেছেন শিক্ষার্থী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি এই সম্মান উৎসর্গ করা হয়েছে। একই সঙ্গে যারা ওই সময় প্রাণ হারিয়েছেন, তাদেরও স্মরণ করা হয়েছে। জুলকারনাইন বলেন, অনেক মানুষ ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য তুলে ধরেছেন। তাদের সেই সাহস ও আস্থার কারণেই এই চলচ্চিত্রের গল্প বিশ্বমঞ্চে পৌঁছেছে। বাংলাদেশের কোনো গল্পের ইন্টারন্যাশনাল এমিতে পৌঁছানোর ঘটনা বিরল। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এর আগে ২০০৪ সালে বাংলাদেশের কিশোরদের নির্মিত প্রামাণ্যচিত্র ‘আমরাও পারি’ বিশেষ ইন্টারন্যাশনাল এমি সম্মাননা পেয়েছিল। এটি নির্মাণ করেছিল বাংলাদেশি কিশোরদের একটি দল এবং প্রামাণ্যচিত্রটি প্রচার করেছিল এটিএন বাংলা। ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই মনোনয়ন বাংলাদেশের আরও অনেক প্রতিভাবান সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতার কাজকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর পথ কিছুটা সহজ করবে। প্রামাণ্যচিত্রটি নির্মাণের সঙ্গে যুক্ত আল জাজিরার আই-ইউনিটের সহকর্মী এবং পর্দার আড়ালে কাজ করা প্রত্যেককে ফেসবুক পোস্টে ধন্যবাদ জানানান জুলকারনাইন সায়ের। সত্যনিষ্ঠভাবে ঘটনাগুলো তুলে ধরতে তাদের সম্মিলিত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি। আগামী ২৩ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এবারের আয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ