1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’: ঢাকার প্রচলিত সাংকেতিক ভাষাগুলো জানেন? এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ ফিলিস্তিনিদের দুর্ভোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে মূল্য কমলে দ্রুত সমন্বয় করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী মালয়েশিয়ার কাছে ৩ গোলে হার দিয়ে শুরু বাংলাদেশের আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ অ্যাভেঞ্জার্সের সঙ্গে বাংলাদেশে স্ট্যাথামের ‘মিউটিনি’! মিসবাহর ‘দ্রুততম সেঞ্চুরি’র রেকর্ড ভাঙলেন শাহজাদ বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ ক্রয় নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট চরফ্যাশনে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ—বরিশাল থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

ছন্দহীন ফুটবল, আসিয়ান কাপে শুরুটা বিবর্ণ হল বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

ফিফা আসিয়ান কাপে গ্রুপপর্বে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে একদম পেরে ওঠেনি বাংলাদেশ। ভুল পাস, ছন্দহীন ফুটবল, আক্রমণ গড়তে না পারা, হারার মঞ্চে বেশ ভুগতে হয়েছে হামজা চৌধুরী-শমিত সোমদের। ৭০ মিনিট পর্যন্ত বল দখলে একচেটিয়া ছিল মালয়েশিয়া। শেষদিকে কিছুটা বল দখলে রাখতে পারে বাংলাদেশ। শেষঅবধি ৩-০ গোলে হেরে আসর শুরু করেছে থমাস ডুলির শিষ্যরা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচজুড়ে ৪০ শতাংশ বল দখলে রাখতে পারে বাংলাদেশ, মালয়েশিয়ার ৬০ শতাংশ। ৩টি শট নিতে পারে বাংলাদেশ, যার দুটি দ্বিতীয়ার্ধে। লক্ষ্য বরাবর ছিল দুটি। প্রথমার্ধে লক্ষ্যে আক্রমণ গড়তে পারেনি বাংলাদেশ। অন্যদিকে ৭ শট নিয়ে মালয়েশিয়া লক্ষ্যে রাখে ৩টি, যার তিনটিই গোল হয়। ম্যাচের শুরুতে ভালোই খেলছিল বাংলাদেশ। দ্রুতই আক্রমণাত্মক হয়ে ওঠে মালয়েশিয়া। একের পর এক আক্রমণে রক্ষণে ব্যস্ত রাখে শাকিল আহাদ-তারিক কাজী-জায়ান আহমেদদের। ১৮তম মিনিটে প্রথম সাফল্য আসে মালয়েশিয়ার। নুয়া লেইনের উঁচিয়ে দেয়া বল আরিফ আইমান বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের পায়ের ফাঁক গলে জালে জড়িয়ে দেন। ১-০তে এগিয়া যায় মালয়েশিয়া। ২৯ মিনিটে ভালো সুযোগ ছিল বাংলাদেশের, অফসাইডে কাটা পড়েন ফারহান আলী ওয়াহিদ। ৩৩ মিনিটে সাদ উদ্দিনের ক্রস থেকে রাকিব হোসেন শট নিলে পোস্টের কাছ দিয়ে চলে যায় বল। ৩৭ মিনিটে শাকিল আহাদের ভুলে গোল হজম করে বাংলাদেশ। ডি-বক্সের বাইরে জটলা করে বাংলাদেশের ডিফেন্ডাররা। সেখানে সহজে তপুর থেকে বল ছিনিয়ে নেন স্টুয়ার্ট উইলকিন, বক্সের আরেক প্রান্তে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন আরিফ, তার দিকে বাড়ান, সহজ গোলে ব্যবধান দিগুণ করেন আরিফ। ম্যাচের ৪৪ মিনিটে মালয়েশিয়ার ফয়সাল হালিমের সরাসরি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ২-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধে একটিও লক্ষ্য বরাবর শট নিতে পারেনি সোহেল রানা দল। বিরতিতে পর ফাহমিদুল ইসলামের বদলি হয়ে নেমে লাল-সবুজের জার্সিতে অভিষেক ঘটে ২২ বর্ষী শুকি ইতোফুসার। দ্বিতীয়ার্ধে নেমেই বাংলাদেশের জালে বল জড়ায় মালয়েশিয়া। ৫২ মিনিটে লা’ভের করবিন-ওংয়ের বাড়ানো বল জালে জড়ান বের্গস, ৩-০তে এগিয়ে যায় দলটি। ৫৯ মিনিটে তারিক কাজীর বদলি হয়ে নেমে অভিষেক ঘটে ১৯ বর্ষী জিদান আলেক্সান্ডার ইউসুফের। ৭৬ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন হামজা চৌধুরী। তার সরাসরি শট ঠেকিয়ে দেন মালয়েশিয়া গোলরক্ষক হাজিক নাদজলি। ৭৭ মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেড করেন ইউসুফ, বল পোস্ট ঘেঁষে চলে যায়। ৮২ মিনিটে লক্ষ্য বরাবর শট নেন শাহরিয়ার ইমন, আটকে দেন মালয়েশিয়া গোলরক্ষক। শেষে ৩-০তে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সোমবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় নামবেন হামজা-শমিতরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ