1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
৩ দিনের সফরে যুক্তরাষ্ট্রে শি চিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন পা হারানো নার্গিসের পাশে জেলা প্রশাসন, হবে মুদি দোকান ফ্যামিলি কার্ড সবার জন্য; ডা. জুবাইদা রহমানও পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মালয়েশিয়ার কাছে হারলেও কেন সাফল্য দেখছেন বাংলাদেশ কোচ কলকাতায় ঘুরছেন অভিনেত্রী স্পর্শিয়া ১১-দলীয় জোট ফুটবল টিমের মতো খেলতে নেমেছে: প্রতিমন্ত্রী ‘নারী ক্রিকেটে আর কোচিং করাব না’ ক্ষোভ নিয়ে সরে দাঁড়াচ্ছেন ইমরান নারী ক্রিকেটে চরম ব্যর্থতা, দায় স্বীকারের বদলে কাদা ছোড়াছুড়ি

রাজনীতিতে হস্তক্ষেপ করবে না থাই সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১৬ Time View

থাইল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ না করার কথা ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।

সোমবার থাই সেনাপ্রধান প্রায়উথ চান-ওচা এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দিয়ে বলেছেন, সরকার ও বিরোধীদলকে আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান করতে হবে।

থাইল্যান্ডে একদিকে যেমন বহু সেনা অভ্যুত্থানের ইতিহাস রয়েছে তেমনি ক্ষমতাসীন সরকারের পক্ষে শক্তহাতে বিক্ষোভ দমনও করেছে সেনাবাহিনী।  ২০০৬ সালে থাই সেনাবাহিনী বর্তমান প্রধানমন্ত্রী ইংলাকের ভাই থাকসিনের বিরুদ্ধে অভ্যূত্থান করেছিল। আবার ২০১০ সালে তারাই তৎকালীন সরকারের পক্ষ হয়ে কঠোর হাতে বিক্ষোভ দমন করে।

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা রাজধানী ব্যাংকক ত্যাগ করেছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর সেনাপ্রধানের এ বক্তব্য এল। প্রধানমন্ত্রী বর্তমানে ব্যাংকক থেকে ১৫০ কিলোমিটার দূরবর্তী একটি স্থানে অবস্থান করছেন বলে তার দপ্তর জানিয়েছে। তবে ওই দপ্তর প্রধানমন্ত্রীর অব্স্থানের সঠিক স্থানের নাম জানায়নি।

তবে পররাষ্ট্রমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল জানিয়েছেন, ইংলাক আগামীকাল (মঙ্গলবার) মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। এ বৈঠক রাজধানীর বাইরে হতে পারে বলে তিনি জানান। তবে পররাষ্ট্রমন্ত্রী ইংলাকের বর্তমান অবস্থান জানাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ