1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে

তিন চ্যাম্পিয়ন একই গ্রুপে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ২০০ Time View

বিশ্বকাপ ফুটবল ২০১৪এর প্রথম পর্বেই কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নসহ মোট চার চ্যাম্পিয়ন দলকে। আর গতবারের ফাইনালের পুনরাবৃত্তি এবার দেখা যাবে গ্রুপ পর্বেই। কারণ বিশ্বফুটবলের দুই পরাশক্তি গতবারের চ্যাম্পিয়ন স্পেন ও রানার্স আপ নেদারল্যান্ডস এবার পড়েছে একই গ্রুপে। তাদের গ্রুপে আরও রয়েছে চিলি ও অস্ট্রেলিয়া। শুক্রবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলেল ড্র অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত হয় ১২ জুন থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রথম পর্বে কোন গ্রুপে কোন দল খেলবে। বিশ্বকাপের মূল আসরে ৩২টি দল প্রথম পর্বে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ৮ গ্রুপের শীর্ষ দুই দল দ্বিতীয় রাউন্ডে খেলবে। এই রাউন্ডে বিজয়ী দলগুলোই খেলবে কোয়ার্টার ফাইনালে।
এবার গ্রুপ অব ডেথ হিসেবে স্পেন-নেদারল্যান্ডসের বি গ্রুপকে ছাপিয়ে গেছে গ্রুপ ডি। এই গ্রুপে পড়েছে সাবেক তিন চ্যাম্পিয়ন ইতালি, উরুগুয়ে ও ইংল্যান্ড, সঙ্গে আছে উত্তর আমেরিকার দল কোস্টা রিকা। ইতালি ও ইংল্যান্ড এ পর্যন্ত ৭ বার প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিয়েছে। এর মধ্যে ৫ বারই জিতেছে ইতালি। আর একবার ইংল্যান্ড, অন্যবার ড্র। ওদিকে কঠিন গ্রুপ হিসেবে চিহ্নিত হচ্ছে গ্রুপ জি-ও। এই গ্রুপে পড়েছে সাবেক চ্যাম্পিয়ন জার্মানি, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্র। মজার ব্যাপার হলো যুক্তরাষ্ট্রের বর্তমান কোচ ১৯৯০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির অধিনায়ক ইয়র্গেন ক্লিন্সম্যান।
গ্রুপগুলো এ রকম:
গ্রুপ এ: ব্রাজিল, ক্যামেরুন, মেক্সিকো, ক্রোয়েশিয়া।
গ্রুপ বি: স্পেন, চিলি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস,
গ্রুপ সি: কলম্বিয়া, আইভরি কোস্ট, জাপান, গ্রিস।
গ্রুপ ডি: উরুগুয়ে, ইতালি, কোস্টারিকা ও ইংল্যান্ড।
গ্রুপ ই: সুইজারল্যান্ডস, ইকুয়েডর, হন্ডুরাস ও ফ্রান্স।
গ্রুপ এফ: আর্জেন্টিনা, ইরান, নাইজেরিয়া ও বসনিয়া-হারজেগোভিনা।
গ্রুপ জি: জার্মানি, ঘানা, পর্তুগাল ও যুক্তরাস্ট্র।
গ্রুপ এইচ: বেলজিয়াম, আলজেরিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ