1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ-কাঠশিল্প ও সোলার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট সৌদি আরবে হুথিদের হামলায় আহত ১৩ | আন্তর্জাতিক

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

জাপানে আসন্ন এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ইতোমধ্যে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র খবরটি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল বাবু বলেছেন, ‘এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আর না থাকার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে ওয়ানডে সংস্করণে তিনি নেতৃত্ব চালিয়ে যাবেন।’

জ্যোতি ২০২১ সালে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব পান। পরের বছর তার হাতে টি-টোয়েন্টি দলের আর্মব্যান্ডও তুলে দেওয়া হয়। বিসিবির সূত্রে আরও জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রকাশিত গণমাধ্যমের কিছু প্রতিবেদনও জ্যোতির এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখে থাকতে পারে।

বর্তমানে এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে জাপানে অবস্থান করছে টাইগ্রেসরা। আগামী ১৭ সেপ্টেম্বর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ চীন।

জ্যোতির নেতৃত্বে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে পরবর্তীতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হার, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে হতাশাজনক পারফরম্যান্স এবং জুন-জুলাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পায় তারা।

এরপর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপেও প্রত্যাশিত সাফল্য মেলেনি। ফলে জ্যোতির অধিনায়কত্ব নিয়ে সমালোচনা জোরাল হয়। বিসিবির সূত্রের খবর, ই-মেইলের মাধ্যমে বোর্ডকে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ