কক্সবাজারে দুধ ও পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক গৃহকর্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার ও মুঠোফোন চুরির অভিযোগে রাফি মনি নামে এক গৃহকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিউলী রানী বিশ্বাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে দগ্ধ হন তিনি।
কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার মেম্বার গলিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি ভোলায়। পুলিশ বলেছে, নিহত ফরহাদ নিজেও একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
লালমনিরহাটের কালীগঞ্জে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম চঞ্চল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় এজাহার দিয়েছেন জমির মালিক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবদাস কুমার রায়। এজাহারে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩৫–৪০ জনকে আসামি করা হয়েছে।