আনন্দঘন পরিবেশে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার নগরীর একটি কনভেনশন সেন্টারে আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।
এ ছাড়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কাজী শাহেদ, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক প্রকৌশলী শাকিলুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ, ম সাজু, সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাদারিত্ব বজায় রাখা এবং রাজশাহীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।