1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম জানিয়েছেন, বৈশ্বিক কারণে জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হলেও আগামী ডিসেম্বর পর্যন্ত এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। ডিসেম্বর পর্যন্ত যে চাহিদা আছে তার জোগান নিশ্চিত করা হয়েছে। ফলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ডিসেম্বর মাস আসতে আসতে আগামী দিনের চাহিদা মেটানোর রূপরেখাও নির্ধারণ করবে সরকার। তাই এই খাতে নতুন করে অস্থিরতা তৈরির কোনো আশঙ্কা নেই।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের প্রধান কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার নীতিমালা তৈরি প্রসঙ্গে বিপিসি চেয়ারম্যান বলেন, মূলত কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের এমন আবেদনের ওপর ভিত্তি করে আবেদনের যৌক্তিকতা পর্যালোচনা করা হচ্ছে। এটা এখনো অনেক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। সব ক্ষেত্রের লাভ ক্ষতি তুলে ধরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে বিপিসি। এরপর সরকারের নীতিনির্ধারণী মহল সিদ্ধান্ত নেবে। মূলত এ উদ্যোগটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

তিনি আরো জানান, ইআরএল টু প্রকল্প বাস্তবায়নে আন্তরিক সরকার। এছাড়া ঢাকা চট্টগ্রাম পাইপলাইনে তেল সরবরাহ পুরোদমে শুরু করা, এসপিএম প্রকল্পটি দ্রুত অপারেশনে আনার উদ্যোগ নেয়া হয়েছে। পাইপলাইনে তেল পরিবহন ও এসপিএম আপারেশনে চলে এলে জ্বালানি খাতের সক্ষমতা আরো বাড়বে বলেও জানান তিনি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনের জ্বালানি খাতের স্থিতিশীলতা রক্ষার চেষ্টা করছে বিপিসি।

এ সময় বিপিসির অধীন তেল উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানগুলোর প্রধানরাসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ