1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন ৫০৪ কোটি টাকা | বাণিজ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির ১৭ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ২৩৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৫০৪ কোটি ৮৬ লাখ ৯২ হাজার ৭ টাকা।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৯৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭২ দশমিক ৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ২৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ দশমিক ৭১ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ১৬ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩৬টির শেয়ারের দাম বেড়েছে, ২১টির কমেছে এবং ৩৭টির অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো-আইপিডিসি ফাইন্যান্স, পিলার্ডেন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইলস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বারাকা টেক্সটাইল, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং ও প্যারামাউন্ট টেক্সটাইল।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- আল-হাজ্ব টেক্সটাইল, ওপেন ইনফিউশন, সমতা লেদার, সমতা টেক্সটাইল, পিকো ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, অগ্রণী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও নাহী অ্যালুমিনিয়াম।

অন্যদিকে দর কমার শীর্ষ ১০টি কোম্পানি হলো-আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, বে লিজিং, ইসলামী ব্যাংক, কুইন ইন্ডাস্ট্রিজ, উত্তরা ফাইন্যান্স, বেঙ্গল উইন্ডসোর ও মেঘনা সিমেন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ