1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
একক চরিত্রের উপস্থাপনায় নাটক ‘হ্যাপি ডেজ’, ২ দিনে ৪ প্রদর্শনী ঢাকাসহ আশপাশের এলাকায় আরও মেট্রোরেল নির্মাণ করা প্রয়োজন : পরিকল্পনা প্রতিমন্ত্রী টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের প্রাণহানি ঢাবি প্রশাসনকে ধন্যবাদ দিলেন রাশেদ খাঁন বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গুণীজনদের সম্মাননায় এফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী বেসামরিক বিমান খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View

এমটিনিউজ২৪ ডেস্ক : অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে ইতালিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার পর দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার পর এবার তার ও পরিবারের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাঁধনের পরিবারের সঙ্গে দেখা করতে তিনি বাসায় যান বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাঁধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, তার এই আন্তরিকতা, সৌজন্য ও দায়িত্বশীলতায় তিনি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এ উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করার পাশাপাশি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার আস্থা আরও দৃঢ় করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বাঁধন আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাগরিকের আস্থার জায়গাটিও আরও শক্তিশালী হয়।’

ইতালিতে সাম্প্রতিক কঠিন সময়ে বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগসহ দেশে-বিদেশে যারা তার পাশে দাঁড়িয়েছেন এবং তার ও পরিবারের খোঁজ নিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী।

পোস্টে বাঁধন আরও লিখেছেন, এই অভিজ্ঞতা তাকে অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে ঐক্য, সাহস এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দিয়েছে। মতের পার্থক্য থাকলেও একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ইতালিতে বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। সেই ঘটনার পর গতকাল (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরেন তিনি। আর আজই তার সঙ্গে দেখা করে পরিবারের খোঁজ নেওয়ার বিষয়টিকে রাষ্ট্রের দায়িত্বশীলতার নিদর্শন হিসেবে দেখছেন এই অভিনেত্রী। পাশাপাশি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন আজমেরী হক বাঁধন। উৎসব প্রাঙ্গণে তার সঙ্গে থাকা ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে টানাহেঁচড়া, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা এবং পানি ও ডিম ছোড়ার মতো হয়রানির অভিযোগ তোলেন অভিনেত্রী। ঘটনার সময় তাকে রাজনৈতিক স্লোগান দিতেও চাপ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। এ ঘটনায় বাঁধন নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে পড়েন এবং বিষয়টি নিয়ে পরে নিজের অভিজ্ঞতার কথা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ