1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

নভেম্বরে ঢাকায় গড়াবে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ১৫তম আসর। মঙ্গলবার সাউথ এশিয়া ফুটবল ফেডারেশন টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। ৫ নভেম্বর শুরু হয়ে আসরের পর্দা নামবে ১৭ নভেম্বর। প্রথমদিনে নামবে আয়োজক বাংলাদেশ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। গ্রুপ ‘বি’তে ভারত, পাকিস্তান এবং মালদ্বীপ। ৬ দলের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ গড়াবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ফিফার নিষেধাজ্ঞা থাকায় চলতি আসরে খেলতে পারবে না নেপাল। সম্প্রতি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএনএফএ) অনির্দিষ্টকালের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে শর্ত পূরণ হলে যেকোনো সময় নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল যদি ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারে, তাহলে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। সাফ আয়োজকরা জানিয়েছে, যদি নেপাল খেলার অনুমতি পায় তাহলে নতুন একটি সূচি প্রকাশ করা হবে তাদের নিয়ে। সেক্ষেত্রে স্বাগতিক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এক নজরে বাংলাদেশের ম্যাচের সময়-সূচি বাংলাদেশ Vs ভুটান (৫ নভেম্বর, রাত ৮টা) বাংলাদেশ Vs শ্রীলঙ্কা (১১ নভেম্বর, রাত ৮টা) ১৪ নভেম্বর বেলা ৩টায় প্রথম এবং রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনাল। ১৭ নভেম্বর রাত ৮টায় গড়াবে আসরের ফাইনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ