1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু, পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ

দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ Time View

নভেম্বরে ঢাকায় গড়াবে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ১৫তম আসর। মঙ্গলবার সাউথ এশিয়া ফুটবল ফেডারেশন টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। ৫ নভেম্বর শুরু হয়ে আসরের পর্দা নামবে ১৭ নভেম্বর। প্রথমদিনে নামবে আয়োজক বাংলাদেশ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। গ্রুপ ‘বি’তে ভারত, পাকিস্তান এবং মালদ্বীপ। ৬ দলের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ গড়াবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ফিফার নিষেধাজ্ঞা থাকায় চলতি আসরে খেলতে পারবে না নেপাল। সম্প্রতি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএনএফএ) অনির্দিষ্টকালের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে শর্ত পূরণ হলে যেকোনো সময় নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল যদি ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারে, তাহলে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। সাফ আয়োজকরা জানিয়েছে, যদি নেপাল খেলার অনুমতি পায় তাহলে নতুন একটি সূচি প্রকাশ করা হবে তাদের নিয়ে। সেক্ষেত্রে স্বাগতিক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এক নজরে বাংলাদেশের ম্যাচের সময়-সূচি বাংলাদেশ Vs ভুটান (৫ নভেম্বর, রাত ৮টা) বাংলাদেশ Vs শ্রীলঙ্কা (১১ নভেম্বর, রাত ৮টা) ১৪ নভেম্বর বেলা ৩টায় প্রথম এবং রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনাল। ১৭ নভেম্বর রাত ৮টায় গড়াবে আসরের ফাইনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ