1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের মঞ্চ প্রস্তুত। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে দলে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও ম্যাচটিকে মেসির বিদায়ী আয়োজন হিসেবে নিশ্চিত করেছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, দেশের ফুটবলপ্রেমীদের সামনে মেসিকে তার প্রাপ্য বিদায় দিতেই এই আয়োজন। মেসিকে ‘জাতীয় দলের প্রতীক’ ও অধিনায়ক উল্লেখ করে তাপিয়া বলেন, ৬ অক্টোবর তাকে ঘিরে বিশেষ বিদায়ের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্য ও তাদের পরিবারকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন তিনি।

গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ৩৯ বছর বয়সী মেসি। নিজের বিদায়ী বার্তায় তিনি জানিয়েছিলেন, দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সির জন্য সবটুকু উজাড় করে দিয়েছেন।

৬ অক্টোবরের ম্যাচটি হবে আর্জেন্টিনার তিন ম্যাচের আন্তর্জাতিক সূচির শেষটি। এর আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির সঙ্গে রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোকেও বেনিন ম্যাচের দলে রাখা হয়েছে।

ফলে সবকিছু ঠিক থাকলে, আর্জেন্টিনার হয়ে মেসির দুই দশকের আন্তর্জাতিক অধ্যায়ের আনুষ্ঠানিক পর্দা নামবে ৬ অক্টোবর; নিজ দেশের মাটিতে, নিজের সমর্থকদের সামনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ