1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

মাওয়ায় লঞ্চ ও বাসে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ১৮৩ Time View

ঢাকা মাওয়া মহাসড়কের মাওয়াঘাটে ৩ টি যাত্রীবাহীবাস ও আরো ২টি লঞ্চে আগুন দিয়েছে অবরোধকারীরা। অপর ২টি লঞ্চ ভাঙচুর করা হয়েছে। আগুনে অগ্নিদগ্ধ হয়েছেন গ্রেট বিক্রমপুর পরিবহনের হেলপার আলমগীর হোসেন (২৭)।

তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ আলমগীর হোসেন শ্রীনগর উপজেলার পাটাভোগ গ্রামের ইউনুছ শেখের ছেলে। শনিবার ভোর রাতে এসব ঘটনা ঘটে।
জানা গেছে-ঢাকা মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তা সংলগ্ন মাওয়া পেট্রোল পাম্প এলাকায় ঢাকা মাওয়া রুটের গাঙচিল পরিবহনের একটি বাসে ও মাওয়া চৌরাস্তায় ঢাকা মাওয়া রুটের গ্রেট বিক্রমপুর ভিআইপি নামের আরও ২ টি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই নৌ-ফাঁড়ি পুলিশের টিম দীর্ঘ আধ-ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে মাওয়া-কাওড়াকান্দি রুটের এমভি মাসুম নামের ১টি লঞ্চের ভেতর আগুন দেয় দুস্কৃতিকারীরা। তাৎক্ষনিক সুকানী-মাস্টার ওই আগুন নিভিয়ে ফেলেন। এ সময় লঞ্চটির সামনের ও পাশের অংশের কাঁচ ভাঙচুর করে অবরোধকারীরা। এছাড়া এমভি সজল-১ ও এমভি রাজিব-২ নামের আরও ২টি যাত্রীবাহী লঞ্চের কাঁচ ভাঙচুর করে অবরোধকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ