1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটে লঞ্চ ও বাসে আগুন, অগ্নিদগ্ধ ১

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ১৬৩ Time View

১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন আজ শনিবার ভোরে মুন্সিগঞ্জের মাওয়ায় তিনটি লঞ্চ ও  তিনটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকেরা। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে এ ঘটনা ঘটে। এতে একটি বাসের সহকারী দগ্ধ হন।

দগ্ধ বাস সহকারীর নাম আলমগীর (২২)।  তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আলমগীর গ্রেট বিক্রমপুর বাসের সহকারী।

আগুন দেওয়া লঞ্চ তিনটি হলো  মাসুম-১, রাজীব-১ ও সজল-১। লঞ্চগুলো ঘাটে দাঁড়িয়ে ছিল। ভেতরে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। টের পেয়ে বিআইডব্লিউটিএর কর্মীরা ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।  মাসুম-১ ও সজল-১ লঞ্চের ইঞ্জিন রুমে আগুন লাগায় ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাওয়া ঘাটের পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান  এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ