1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

গাজীপুরে ট্রাকে আগুন, চালকসহ দুইজন দ্বগ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩
  • ১৭১ Time View

gazipur-Tmগাজীপুরের কালীগঞ্জে অবরোধের প্রথম রাতে কলাবাহী একটি ট্রাকে দেয়া আগুনে চালক ও তার সহকারী দগ্ধ হয়েছেন।

চালক মো. মিনু মিয়া (৪২) ও তার সহকারী মো. রুবেলকে (৩০) শনিবার রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম ভূইয়া জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার মুলগাঁও এলাকায় ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কে বগুড়া থেকে নরসিংদীগামী কলাবাহী ট্রাকটিতে পেট্রোল বোমা ছোড়া হয়।

এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায় এবং দুই জন দগ্ধ হন। এলাকাবাসী ট্রাকের আগুন নিভিয়ে দগ্ধ দুজনকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুনুর রশীদ জানান, মিনু মিয়ার মুখ ও হাতের কিছু অংশ এবং রুবেলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়।

মিনু মিয়া ও রুবেলের বাড়ি বগুড়ার শাহজাহানপুরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ