1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা

বিএনপি-পুলিশ সংঘর্ষে, আহত ১৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ১৫৮ Time View

tangailটাঙ্গাইলে বিএনপি-পুলিশ সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ দলীয় জোট মিছিল বের করলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই টাঙ্গাইল পৌর উদ্যানে ১৮ দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফার নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের ক্লাব রোড এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ৩টি ককটল বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ১০-১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

এসময় ছবি তুলতে গিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি এহাসানুল হক শাহীন ও তিন পুলিশ আহত হয়েছেন। এছাড়াও পুলিশের লাঠিচার্জে প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়।

এরপর ছাত্রলীগ একটি লাঠি মিছিল বের করে ভিক্টোরিয়া রোডে আজিজ মার্কেটের সামনে পৌঁছালে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় নাশকতার দায়ে পুলিশ ঘটনাস্থল থেকে চার শিবির ও দুই জন ছাত্রদল কর্মীকে আটক করে।

নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ