1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের দল অনন্য অভিনেত্রী হতে চাই: পারিশা জান্নাত মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট আসর শুরুর পরিকল্পনা বিসিবি’র ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি! ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী? পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

হিযবুত তাহরীরে প্রধান খালেদা: নানক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১২
  • ২১২ Time View

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খালেদা জিয়া শুধু বিএনপির প্রধান নয়, তিনি হিযবুত তাহরীরেরও প্রধান। কারণ চট্টগ্রামের পল গ্রাউন্ডে তার ভাষণের ড্রাফট আর হিযবুত তাহরীরের বিভিন্ন লিফলেটের ড্রাdটও একই রকম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে সোমবার ছাত্রলীগের ৬৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।

নানক বলেন, দেশের জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের মদদ দিচ্ছেন খালেদা। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামাত মরিয়া হয়ে উঠেছে। তারা জঙ্গিবাদের অর্থ নিয়ে ঝাপিয়ে পড়েছে।

ছাত্রলীগের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন তাহজ্জতের নামায পড়েন। এরপর ফযরের নামায পড়ে কোরআন শরীফ পড়েন। তার মতোই শান্তিপ্রিয় হতে হবে আপনাদের।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা নামায পড়বেন। জুম্মার নামাযের সময় খেয়াল রাখবেন কেউ জঙ্গিবাদী লিফলেট বিলি করে কিনা। খালেদা এখন জঙ্গিবাদে মদদ দিচ্ছেন।

ছাত্রলীগের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। ছাত্রলীগের নাম ভাঙিয়ে যারা দুর্নীতি ও সন্ত্রাস করছে তাদেরকে বহিষ্কার করার জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান।

ইতিমধ্যে বিশৃঙ্খলার দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করায় বর্তমান নেতৃবৃন্দকে তিনি ধন্যবাদ জানান।

মঙ্গলবার আওয়ামী লীগ এবং ১৪ দলের ডাকা মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দেশবাসীর মধ্যে খালেদা-নিজামী জঙ্গিচক্রের বিরুদ্ধে গণজাগরণ তৈরি হবে বলে মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ