1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা

গাংনীতে গির্জায় হামলার ঘটনায় আটক ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩
  • ১৫৫ Time View

arrমেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা জপমালা রাণীর গির্জায় হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গাংনী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে এদেরকে আটক করা হয়। এরা হচ্ছে চৌগাছা গ্রামের টিটু মিয়া (৩০), জিয়া উদ্দীন (৩৫), রিপন হোসেন (৩০) ও উল্লাস হোসেন (২৫)।

অভিযান পরিচালনা করেন গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল জলিল ও উপ সহকারী পরিদর্শক (এএসআই) মাজেদুল ইসলাম।

গির্জায় হামলার ব্যাপারে এদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান আব্দুল জলিল।

উল্লেখ্য, সোমবার রাত দুইটার দিকে চৌগাছা গির্জায় খ্রিষ্টানদের কীর্তন অনুষ্ঠান চলছিল। কয়েকজন দুর্বৃত্ত হানা দিয়ে ভক্তদের কাছ থেকে মোবাইল সেট ও টাকা লুটে নেয় এবং গির্জার মালামাল তছনছ করে।

সোমবার বিকালে গির্জার ক্যাটিখিস্ট (ধর্মীয় শিক্ষক) সমর কুমার বিশ্বাস বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ