1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা ফল ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ১২০ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির কেরাণীগঞ্জ কারাগারে অসুস্থ আরেক বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু

৩৪তম বিসিএস প্রিলিমিনারিতে এবার উত্তীর্ণ ৪৬ হাজার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৩
  • ২১৪ Time View

৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। নতুন এ ফল অনুযায়ী ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হয়েছেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন এই তথ্য জানান। তিনি বলেন, আগের ১২ হাজার ৩৩ জনসহ মোট ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হয়েছেন।
এর আগে গত ৮ জুলাই ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। তবে এবারই প্রথমবারের মতো প্রিলিমিনারিতে কোটা-পদ্ধতি চালু করায় অনেক মেধাবী বঞ্চিত হন। এ নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। গতকাল শনিবার ছুটির দিনে সরকারি কর্মকমিশন (পিএসসি) বৈঠকে করে আগের মতো প্রচলিত পদ্ধতিতে সংশোধিত ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়।
গত ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।
বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। এবার রংপুরসহ সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি কেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ