1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ ছুটির মধ্যেই শনিবার খোলা থাকবে যেসব ব্যাংক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরির সুযোগ হাঁটুর চোটে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপ্পে এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস | Boishakhi Online রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

যুক্তরাষ্ট্রের ২৩৭তম স্বাধীনতা দিবসে দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩
  • ১৫৪ Time View

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৩৭ তম বার্ষিকীতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ লেকশোর হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত ড্যান ডব্লিউ মজিনা। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিক, কূটনীতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের নাগরিকবৃন্দসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

এদিকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে যুক্তরাষ্ট্র। ১৭৭৬ সালের এ দিনটিতে বৃটিশ শাসন থেকে মুক্তি লাভ করে দেশটি। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশের বাইরে যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগেও দিবসটির জন্য নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ