1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীনের সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদারে গুরুত্ব বিএমইউর ২৭ বছর আত্মগোপনে, এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার মিছিলে স্লোগান দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্রমিক দল নেতা চাঁদপুরে একযোগে ৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৭০ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষসহ ১৪ শিক্ষক অবরুদ্ধ কক্সবাজারে গবেষণা-নীতি সংলাপে রোহিঙ্গা গণহত্যা সেল গঠনের প্রস্তাব বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আইইউবিতে সেমিনার বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক ভারতে অগাস্টে বেড়েছে বিদেশি পর্যটক, শীর্ষে বাংলাদেশ

শমসের মবিনের বাসায় ১৪ কূটনীতিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৩
  • ২০৬ Time View

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরীর বাসায় গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ১৪ জন কূটনীতিক।
আজ শুক্রবার দুপুরে শমসের মবিন চৌধুরীর রাজধানীর বনানী ডিওএইচএসের বাসায় তাঁরা মধ্যাহ্নভোজে অংশ নেন।
সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, উপরাষ্ট্রদূত জন ড্যানিলোইজ, চীনের রাষ্ট্রদূত লি জুন, ব্রিটেনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিকলো, কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক, জার্মানির রাষ্ট্রদূত আল ব্রেখট কনিয়ে, ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুগলিয়েলমিনো, ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল টৃনকইয়ে, তুরস্কের মেহমুদ ভারকুল ইরকুল, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়াং, ভুটানের রাষ্ট্রদূত দাসো বাপ খেসাং, সিঙ্গাপুরের কনসাল ডেরিল লাউ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এ দেশীয় সমন্বয়কারী নিল ওয়াকার।
এ ছাড়া সাবেক পররাষ্ট্রসচিব ফারুক আহমেদ চৌধুরী ও তাঁর স্ত্রী, জাতীয় পার্টির (জাপা) সাংসদ কাজী ফারুক কাদের উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সাক্ষাত্ করেন। এর পরদিনই এত কূটনীতিক শমসের মবিন চৌধুরীর দাওয়াতে তাঁর বাসায় গেলেন।
জানতে চাইলে শমসের মবিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটি ছিল সামাজিক অনুষ্ঠান। কিছু বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন মিলে আমরা একসঙ্গে খেয়েছি।’
জাপার সাংসদ কাজী ফারুক কাদের ও সাবেক কূটনীতিক ফারুক চৌধুরী আত্মীয় বলে জানান শমসের মবিন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ