1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সোনালী‌তে শওকত পুনর্বহাল, জনতা-অগ্রণী ও বেসিকে নতুন এমডি নিয়োগ নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত তানজিন তিশার বিরুদ্ধে মামলা এবার হত্যার হুমকির অভিযোগে ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেত্রী বার্সেলোনাকে হারানোর সব কৃতিত্ব খেলোয়াড়দের দিলেন মরিনিয়ো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাইকা প্রেসিডেন্ট চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা: ডিজি বিগ ব্যাশে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ ঢাকা শিক্ষা বোর্ড থেকে সরানো হলো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ভাইকে বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বিগ ব্যাশে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টটিতে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন বাঁহাতি এই পেসার। সবকিছু ঠিক থাকলে আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে দেখা যেতে পারে তাকে। বিগ ব্যাশে মোস্তাফিজের খেলার বিষয়টি সামনে এসেছে ডমেস্টিক থ্রি টুর্নামেন্টের নিলামে। আজ নিলাম চলাকালে তার এনওসি চাওয়ার তথ্য জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। বোর্ডও তাকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ডি থ্রি ট্রফির টি-টুয়েন্টি সংস্করণ। বিগ ব্যাশে খেলার কারণে এই টুর্নামেন্টে দেখা যাবে না মোস্তাফিজ ও রিশাদ হোসেনকে। তবে ডি থ্রি ট্রফির ওয়ানডে সংস্করণে মোস্তাফিজকে পাচ্ছে সেভেন রিংস সিমেন্ট। নিলামে ৭০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিগ ব্যাশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই প্রতিযোগিতায় খেলেছিলেন তিনি। গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে নজর কেড়েছিলেন রিশাদ হোসেন। আগামী আসরেও একই দলের হয়ে খেলার কথা এই লেগ স্পিনারের। বিগ ব্যাশের পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে। একই সময়ে মাঠে গড়াবে ডি থ্রি ট্রফির টি-টুয়েন্টি সংস্করণও। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় মোস্তাফিজ এখন ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন না। এবার বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ কাজে লাগাতে চান এই পেসার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ