1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সোনালী‌তে শওকত পুনর্বহাল, জনতা-অগ্রণী ও বেসিকে নতুন এমডি নিয়োগ নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত তানজিন তিশার বিরুদ্ধে মামলা এবার হত্যার হুমকির অভিযোগে ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেত্রী বার্সেলোনাকে হারানোর সব কৃতিত্ব খেলোয়াড়দের দিলেন মরিনিয়ো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাইকা প্রেসিডেন্ট চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা: ডিজি বিগ ব্যাশে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ ঢাকা শিক্ষা বোর্ড থেকে সরানো হলো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ভাইকে বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সোনালী‌তে শওকত পুনর্বহাল, জনতা-অগ্রণী ও বেসিকে নতুন এমডি নিয়োগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ঢাকা: রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নতুন নিয়োগের জন্য তিন কর্মকর্তাকে মনোনয়ন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সোমবার (২৬ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম-কে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে সরকারের সম্মতি রয়েছে।

অন্যদিকে, অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকেও যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়ে সরকারের সম্মতি জানানো হয়েছে।

এ ছাড়া বেসিক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদাকে মনোনয়ন দিয়েছে সরকার। তাঁকেও যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনটি প্রজ্ঞাপনেই বলা হয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইন-১৯৯১’ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ, মনোনয়নের পর নিয়োগের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

এদিকে সোনালী ব্যাংক পিএলসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের আদেশ প্রত্যাহার করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ১৯ অক্টোবরের ওই আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ২৬ অক্টোবরের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা এসব প্রজ্ঞাপন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ পদে এসব সিদ্ধান্তের ফলে সোনালী ব্যাংকের এমডির নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টি সামনে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ