1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সোনালী‌তে শওকত পুনর্বহাল, জনতা-অগ্রণী ও বেসিকে নতুন এমডি নিয়োগ নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত তানজিন তিশার বিরুদ্ধে মামলা এবার হত্যার হুমকির অভিযোগে ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেত্রী বার্সেলোনাকে হারানোর সব কৃতিত্ব খেলোয়াড়দের দিলেন মরিনিয়ো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাইকা প্রেসিডেন্ট চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা: ডিজি বিগ ব্যাশে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ ঢাকা শিক্ষা বোর্ড থেকে সরানো হলো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ভাইকে বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা: ডিজি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

৬০ লাখ আনসার সদস্যকে লক্ষ্য করে চলতি বছরই ১ লাখ দক্ষ সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। দেশভিত্তিক বেতন কাঠামো ও কর্মপরিবেশের সার্বিক মান যাচাই-বাছাই করেই তাদের কাজের চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আজ দুপুরে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুরে আনসার একাডেমির অভ্যন্তরে আনসার সদস্যদের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ পরিদর্শন শেষে এসব তথ্য জানান।

তিনি জানান, দক্ষ জনশক্তি হিসেবে আনসার সদস্যদের বিদেশে পাঠাতে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক আলোচনা চলছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ দুপুরে সিঙ্গাপুর, মালদ্বীপ ও মরক্কোসহ চারটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা আনসার সদস্যদের কারিগরি দক্ষতার মান সরেজমিনে পরিদর্শন করেন।

ডিজি আরও উল্লেখ করেন, বিদেশি রাষ্ট্রদূতদের চাহিদা ও বেঁধে দেওয়া কাজের দক্ষতার ওপর ভিত্তি করেই এই জনশক্তি রপ্তানি করা হবে। প্রবাসী আনসার সদস্যদের জন্য ভালো বেতন কাঠামো ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণরত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ