1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ইরাকে আর্চারিতে দুই ইভেন্টের পদকের লড়াইয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট (স্টেজ-২) এর রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

আলিফ-সাগর-রাফিকে নিয়ে গড়া বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছে। ছবি: আর্চারি ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-২) আলো ছড়াচ্ছেন আলিফ, বন্যারা। তাদের কাঁধে সওয়ার হয়ে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফলে পদক প্রাপ্তিও নিশ্চিত হয়ে গেছে দলের।

ইরাকের সোলাইমানিয়াহতে সোমবার আবদুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া বাংলাদেশ দল ‘বাই’ পেয়ে সেমি-ফাইনালে ওঠে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা উজবেকিস্তানকে হারান ৬-০ পয়েন্টে।

শ্রীলঙ্কাকে হারিয়ে কম্পাউন্ড মহিলা দলগত বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ছবি: আর্চারি ফেডারেশন

সোনা জয়ের লড়াইয়ে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ লড়বে স্বাগতিক ইরাককে সেমি-ফাইনালে ৬-২ পয়েন্ট হারিয়ে আসা কাজাখস্তানের।

কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে দলই ছিল চারটি। ফলে সেমি-ফাইনাল দিয়ে শুরু হয় ইভেন্টটি। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিকে নিয়ে গড়া বাংলাদেশ দল সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ স্কোরে হারায়।

এই ইভেন্টের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। বুধবার হবে শিরোপা লড়াই।

জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা

একটি দেশের ওপর ভর করা রেমিটেন্স কতটা নিরাপদ

বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ