1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

নায়িকা শিমু হত্যায় নিজেকে নির্দোষ দাবি করলেন স্বামী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার সহযোগী এস এম ফরহাদ আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। আজ সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালতে আত্মপক্ষ সমর্থনে এই দাবি করেন তারা। আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম এ তথ্য জানান। এদিন কারাগারে আটক দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর আত্মপক্ষ সমর্থনে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় বিচারক দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ ও ২০ জনের সাক্ষ্য পড়ে শুনান। এ সময় বিচারক তাদের প্রশ্ন করেন— আপনারা দোষী না নির্দোষ? উত্তরে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। একইসঙ্গে নিজের পক্ষে সাফাই সাক্ষী দেবেন বলে জানান। পরে আদালত সাফাই সাক্ষীর জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেন। ২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে হযরতপুর ইউনিয়ন পরিষদের আলীপুর ব্রিজের পাশে ঝোপের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য আঙ্গুলের ছাপ নেওয়া হয়। পরে জানা যায় মরদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর। পুলিশের তদন্তে জানা যায়, দাম্পত্য কলহের জেরে ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭-৮টার মধ্যে যেকোনো সময় খুন হন শিমু। শিমুকে হত্যার ঘটনায় তার ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ২৯ অগাস্ট কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ