1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হারল বাংলাদেশ কমনওয়েলথ কাবাডিতে অম্লমধুর দিন বাংলাদেশের ইরান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য চালু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভ্যানচালক কছিম উদ্দিন হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকায় দুই বছর পর তাঁর আপন ভাই ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ভ্যান ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে কছিম উদ্দিনকে হত্যা করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন কছিম উদ্দিনের ভাই রায়গঞ্জের নিমগাছী এলাকার বাসিন্দা আব্দুল মালেক (৪৫) ও টাঙ্গাইলের অলোয়া ভবানী এলাকার কাকুলি (৪০)।

আজ রোববার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১ জুলাই নিমগাছী এলাকায় কছিম উদ্দিনকে হত্যা করা হয়। হত্যার পরিকল্পনা করেন তাঁর আপন ভাই আব্দুল মালেক। হত্যাকাণ্ডকে ভ্যান ছিনতাইয়ের ঘটনা হিসেবে দেখানোর পরিকল্পনা ছিল তাঁদের। ওই দিন গভীর রাতে দুই ভাড়াটে সহযোগীকে নিয়ে কছিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে তাঁর ভ্যান নিয়ে পালিয়ে যান তাঁরা। এ ঘটনায় কছিমের স্ত্রী অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন।

পুলিশ আরও জানায়, ২০ হাজার টাকার বিনিময়ে কছিম উদ্দিনকে ঘটনাস্থলে নিয়ে আসতে সহযোগিতা করেন কাকুলি। গত তিন মাসে গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি ঘটনাস্থলে পাওয়া জুতার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ও শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে আব্দুল মালেক ও কাকুলিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, আব্দুল মালেক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ