1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হারল বাংলাদেশ কমনওয়েলথ কাবাডিতে অম্লমধুর দিন বাংলাদেশের ইরান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য চালু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

গাজীপুরের কালিয়াকৈরে সোনালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক অতিরিক্ত পরিচালকের পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে। একটি সাদা রঙের প্রাইভেট কারে এসে ব্যাটারিচালিত অটোরিকশার গতি রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তারা টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।

ভুক্তভোগী কর্মকর্তা এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক। এ ঘটনায় আজ সন্ধ্যা ৬টার দিকে তিনি কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আজ দুপুরে তৌহিদুর রশিদ সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখায় তাঁর বাবা এস এম হারুনুর রশিদের হিসাব থেকে পাঁচ লাখ টাকা উত্তোলন করেন। পরে মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

বেলা আড়াইটার দিকে তাঁদের অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার এসে পথ আটকে দেয়। এ সময় গাড়ি থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেন। এরপর দ্রুতগতিতে প্রাইভেট কারটি নিয়ে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তৌহিদুর রশিদ জানান, ছিনতাইয়ের পর তিনি পুলিশের জরুরি সেবা নম্বরে ফোন করে বিষয়টি জানান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ