ক্ষতিকর স্পাম সরিয়ে ফেলে মেরামত শেষে রোববার দুপুর পৌনে ৩টায় ওয়েবসাইটটি সচল হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সাইবার হামলার ঝুঁকির কারণে বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়ার পর আবার তা চালু হয়েছে।
ক্ষতিকর স্পাম সরিয়ে ফেলে মেরামত শেষে রোববার দুপুর পৌনে ৩টায় ওয়েবসাইটটি সচল হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তথ্য দিয়েছেন জনতা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান।
এর আগে ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হওয়ার পর সেগুলো মেরামতের কাজ চলছিল বলে দুপুরে তথ্য দিয়েছিলেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা।
এদিকে জনতা ব্যাংকের এক অভ্যন্তরীণ চিঠিতে বলা হয়, “বৈশ্বিকভাবে সাইবার হামলার সম্ভ্যাব্য ঝুঁকি এড়াতে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। পরে সাইবার হামলার চিহ্ন ও স্প্যাম পাওয়া যায় ওয়েবসাইটে। স্পাম সরিয়ে ফেলার পরে ওয়েবসাইট পুরোপুরি সচল করা হয়।”
এদিকে ওয়েবসাইটে হামলার শিকার হওয়া নিয়ে কিছু সংবাদমাধ্যমে লেখা হয় জনতা ব্যাংকের সার্ভারও হ্যাক হয়েছে। সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে জনতা ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বলেছে, “কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি সত্য নয়। এ ধরণের কোন ঘটনা ঘটেনি।”
দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর থেকে সরকারি দপ্তরসহ ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি ছিল। এর মধ্যে বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকির কারণে বাড়তি সতর্কতা হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়।
পাঁচ দিনের ছুটি শেষে রোববার ব্যাংকিং কার্যক্রম শুরুর সঙ্গে মিল রেখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হলেও জনতা ব্যাংকের ওয়েবসাইট দুপুর পর্যন্ত সচল ছিল না।
একটি দেশের ওপর ভর করা রেমিটেন্স কতটা নিরাপদ
বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক
মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে
প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার