1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম ব্যাংক হিসেবে নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করল এনআরবি ব্যাংক দীর্ঘ ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেটের ইতিহাস গড়লেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ল্যাঙ্কাশায়ারে অ্যান্ডারসনের ২৫ বছরের অধ্যায়ের সমাপ্তি জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল এএফসি কংগ্রেসকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের’ অভিযোগ ইনফান্তিনোর বিরুদ্ধে টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামানের দায়িত্ব গ্রহণ তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দিল পল্লী সঞ্চয় ব্যাংক

বিমানের ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতকরণের সময় আগামী ৪ নভেম্বর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) বাড়ানো হয়েছে। সৌদি আরবের বিমানবন্দরে অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় এ সংস্থা।

আজ রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফিরতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) থেকে ঢাকা থেকে জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

উল্লেখিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদেরকে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ