1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৭০ লাখ ডলার হাসপাতালের ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক, স্থানীয়রা বলছেন অনিয়ম জয়পুরহাটে ভারতে পাচারের জন্য রাখা ৩ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ক্ষতির ন্যায্যতা অধিকার, করুণা নয়: চিফ হুইপ প্রথম ব্যাংক হিসেবে নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করল এনআরবি ব্যাংক দীর্ঘ ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেটের ইতিহাস গড়লেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ল্যাঙ্কাশায়ারে অ্যান্ডারসনের ২৫ বছরের অধ্যায়ের সমাপ্তি জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামানের দায়িত্ব গ্রহণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. কামরুজ্জামান, এনডিসি।

রোববার (২৫ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম তাকে মন্ত্রণালয়ে স্বাগত জানান।

ড. মো. কামরুজ্জামান, এনডিসি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি তিনি নাডার রেক্টর হিসেবে যোগদান করেন। একই বছরের ২৯ জানুয়ারি তিনি সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন।

নতুন সচিবের দায়িত্ব পালনের মধ্য দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ