1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২ ইলিয়াস আলী গুম : প্রতিবেদন দিতে ২৫ জানুয়ারি পর্যন্ত সময় ৪ দিনের সরকারি সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা সাইবার ওয়ারফেয়ারে কতটা প্রস্তুত বাংলাদেশ মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৭০ লাখ ডলার হাসপাতালের ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক, স্থানীয়রা বলছেন অনিয়ম জয়পুরহাটে ভারতে পাচারের জন্য রাখা ৩ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রী

জলবায়ু পরিবর্তনে ক্ষতির ন্যায্যতা অধিকার, করুণা নয়: চিফ হুইপ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের কোনো করুণা বা অনুদান প্রয়োজন নেই, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রাপ্য জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘বাংলাদেশ অ্যাট কপ-৩১: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘আজকের প্রজন্ম ফোরাম’ আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’।

চিফ হুইপ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক ৪৭ শতাংশ হলেও দেশটি জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার।

উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ায় সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও মৎস্যসম্পদ। বন্যায় প্রতিবছর মানুষের ঘরবাড়ি, ফসল ও গবাদিপশুর ক্ষতি হচ্ছে।

উন্নত দেশগুলোর ঐতিহাসিক কার্বন নিঃসরণের মাশুল দিতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। জলবায়ু তহবিলের অর্থ পেতে অহেতুক জটিলতা দূর করে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে হবে।

আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও তরুণেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ