1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২ ইলিয়াস আলী গুম : প্রতিবেদন দিতে ২৫ জানুয়ারি পর্যন্ত সময় ৪ দিনের সরকারি সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা সাইবার ওয়ারফেয়ারে কতটা প্রস্তুত বাংলাদেশ মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৭০ লাখ ডলার হাসপাতালের ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক, স্থানীয়রা বলছেন অনিয়ম জয়পুরহাটে ভারতে পাচারের জন্য রাখা ৩ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

মন্ত্রী পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চনপার্ক এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেই দেশের অন্যতম মেগা প্রকল্প ‘পদ্মা ব্যারেজ’ এর নির্মাণকাজের উদ্বোধন করা হবে বলে বলেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, “প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় অভূতপূর্ব পরিবর্তন আসবে এবং এর সুফল ভোগ করবেন প্রায় সাত কোটি মানুষ।”

রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চনপার্ক এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন ও কারিগরি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে সরকারের নির্বাচনি মেয়াদের মাত্র আড়াই মাসের মধ্যে একনেক সভায় এই মেগা প্রকল্পটি অনুমোদন লাভ করে। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ৩৫ হাজার কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম এই ঐতিহাসিক প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন।

প্রকল্পের বিস্তারিত তুলে ধরে প্রকল্প পরিচালক হাসান মাহমুদ বলেন, পাবনার সুজানগর থেকে রাজবাড়ী পর্যন্ত পদ্মা নদীতে এই ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশের ১৯টি জেলার কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি ব্যবস্থাপনাতেও বিশেষ সুবিধা পাওয়া যাবে।

পরিদর্শন ও আলোচনা সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফ উপস্থিত ছিলেন।

একটি দেশের ওপর ভর করা রেমিটেন্স কতটা নিরাপদ

বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক

মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে

প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ