1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম ব্যাংক হিসেবে নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করল এনআরবি ব্যাংক দীর্ঘ ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেটের ইতিহাস গড়লেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ল্যাঙ্কাশায়ারে অ্যান্ডারসনের ২৫ বছরের অধ্যায়ের সমাপ্তি জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল এএফসি কংগ্রেসকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের’ অভিযোগ ইনফান্তিনোর বিরুদ্ধে টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামানের দায়িত্ব গ্রহণ তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দিল পল্লী সঞ্চয় ব্যাংক

তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

বিশ্বজুড়ে নিরাপত্তা ঝুঁকির ফলে প্রায় ৩ দিন বন্ধ রাখার পর রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে আবার চালু করা হয়েছে বাংলাদেশ ব‍্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি আজ সকাল ৮টা থেকে চালু হয়েছে। এর আগে, বৃহস্পতিবার ২২ অক্টোবর দুপুরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটটি বন্ধ করে দেয়। সেসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিকভাবে কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত বিশ্বে ইন্টারনেটের বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়। সাইবার নিরাপত্তা গবেষকদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এক দশকেরও বেশি সময় ধরে অশনাক্ত থাকা এসব দুর্বলতা খুঁজে পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ