1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হারল বাংলাদেশ কমনওয়েলথ কাবাডিতে অম্লমধুর দিন বাংলাদেশের ইরান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য চালু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

ম্যাচের শুরুতেই গোল করে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রক্ষণভাগ ও গোলকিপারের ভুলে শেষ পর্যন্ত পর্তুগালের কাছে ৩-১ গোলে হারতে হয়েছে আকবর হোসেন রিদনের শিষ্যদের।

আজারবাইজানের হবসান কম্পিটিশন কমপ্লেক্সে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পর্তুগাল। ম্যাচের প্রথম মিনিটেই কাউন্টার অ্যাটাক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ফরোয়ার্ড মোহাম্মদ বায়জিদ। শুরুতেই এগিয়ে গিয়ে পর্তুগালকে চাপে ফেলার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশের কিশোররা।

তবে সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। ম্যাচের সপ্তম মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার আরশি আজিমের ভুলে আত্মঘাতী গোল পায় পর্তুগাল। এতে সমতায় ফেরে ইউরোপের দলটি।

এর পাঁচ মিনিট পরই আবারও গোল হজম করে বাংলাদেশ। ১২ মিনিটে পর্তুগালের মিডফিল্ডার রুবেন কুইরোজের গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলকিপার সায়েদ রায়াতের ভুলে তৃতীয় গোলটি হজম করে বাংলাদেশ। তাতে ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও শেষ হয়ে যায় দলটির।

এর আগে ওয়েলসের বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। দুই ম্যাচে একটি ড্র ও একটি হারে তাদের সংগ্রহ ১ পয়েন্ট। ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ।

অন্যদিকে, টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ