1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) বাকুতে পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা।

বাকুর অ্যাথলেটস ভিলেজে অবস্থান করছে বাংলাদেশ দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দলের সব খেলোয়াড় ও কর্মকর্তা সুস্থ আছেন। বৃহস্পতিবার(২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম অনুশীলন করার কথা রয়েছে তরুণ ফুটবলারদের।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই আসরে অংশ নিচ্ছে ১৯১টি দেশের দল। আটজনের দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। ম্যাচগুলো হবে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে। প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য ৪০ মিনিট, দুই অর্ধে ২০ মিনিট করে।

টুর্নামেন্টে ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৫ ও ২৬ অক্টোবর প্রতিদিন দুটি করে ম্যাচ খেলতে হবে দলটিকে।

বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। আসর শেষে আগামী ৩ নভেম্বর সকালে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের তরুণ ফুটবলারদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ