1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার গৌরীপুরে ভয়াবহ আগুন, পুড়ল সিনেমা হলসহ ২০ দোকান ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র, আছে গৃহযুদ্ধের ঝুঁকিতে: সিআইএ-র প্রতিবেদন ২০৩০ সালের আগেই সরবরাহ চায় সরকার: এয়ারবাস-বিমানের চুক্তি আজ | Boishakhi Online বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৪ শতাংশের পূর্বাভাস: দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে যারা ফুটবল জাদুকরের মহিমান্বিত বিদায় বিএটি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মোমশাদ আলী খান এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

বুধবার জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে একাধিক শৃঙ্খলাভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে গত ২৮ জুলাই তাকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি তার বিরুদ্ধে নতুন করে নানা অভিযোগ প্রকাশ পাওয়ায় এবং বারবার দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছিল।

সর্বশেষ গত সোমবার (৫ অক্টোবর) নড়িয়া উপজেলার নোয়াদ্দা বাংলাবাজার এলাকায় নির্বাচনি বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়ান সাগর। সেখানে ‘জুলাই শহীদ’ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা।

অভিযোগ রয়েছে, এ ঘটনার পর অর্ণবের চাচা আব্দুস সালামকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যান সাগর। তবে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে অপরাধের সত্যতা না পেয়ে আব্দুস সালামকে ছেড়ে দেয়। ঘটনার জেরে সাগর নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেনকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে, যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়।

শুধু তাই নয়, বিভিন্ন সময়ে সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগও সাগরের বিরুদ্ধে গণমাধ্যমে এসেছে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে নড়িয়া থানায় অন্তত ৬টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এসব অবিচ্ছিন্ন শৃঙ্খলাভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের সার্বিক মূল্যায়নে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় শরীয়তপুর জেলা বিএনপি।

বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত মহাসচিব) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের কাছে পাঠানো হয়েছে।

বহিষ্কারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মতিউর রহমান সাগর লিখেছেন, দল তাকে ‘সাময়িক’ বহিষ্কার করেছে, তাই এতে হতাশ হওয়ার কিছু নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে পারলে অচিরেই এ বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ