1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

“তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ও দ্বিপক্ষীয় নানা বিষয়ে ঢাকার মনোভাব পৌঁছে দিতেই তার দিল্লিতে আসা,” লিখেছে বিবিসি।

নরেন্দ্র মোদী ও দীনেশ ত্রিবেদী। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ হওয়ার খবর দিয়েছে বিবিসি।

মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে এসে তিনি মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে সংবাদমাধ্যমটি লিখেছে।

বিবিসির সংবাদ অনুযায়ী, এদিন দিল্লির স্থানীয় সময় দুপুর ১টার দিকে বৈঠকটি হয়।

দিল্লির একাধিক কূটনৈতিক ‘সূত্রের’ বরাতে খবরে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় নানা ইস্যু নিয়ে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা পৌঁছে দিতেই তার দিল্লিতে আসা।”

সোমবার রাতে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান।

ত্রিবেদীর এই সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর মোদীর কার্যালয়ের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘোচানোর জন্য পোড় খাওয়া রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালু করে ভারত।

দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণও জানান নরেন্দ্র মোদী। কিন্তু তারেকের সেই সফর এখনও বাস্তবে রূপ নেয়নি।

এর আগে গত ১১ অগাস্ট ঢাকা থেকে সরাসরি দিল্লি গিয়ে মোদীর সঙ্গে বৈঠক করেন ত্রিবেদী। আগের দিন ঢাকায় তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সেবার সর্বোচ্চ পর্যায়ে বৈঠকের বার্তা নিয়ে মোদীর সঙ্গে দেখা করেছিলেন তিনি।

মস্তিষ্কের অন্ধকারে আলোর ঝলক: ২০২৬ সালের চিকিৎসাশাস্ত্রের নোবেল

কিশোর গ্যাং প্রতিরোধে দায়িত্ব নেবে কে?

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: দীর্ঘস্থায়ী সংঘাতের সমীকরণ ও বৈশ্বিক বাস্তবতা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ