1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য বৈঠক, বুধবার দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা শামীম এন্টারপ্রাইজের মালিকের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ দুজনকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ‘বাহার যে পথে গেছে, আপনিও যাবেন’—ওসিকে হুমকি বিএনপি নেতার রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই এয়ারবাসের ১০ বিমান কিনতে বুধবার চুক্তি

কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে কানাডার গভর্নর জেনারেল লুইস আরবুর পক্ষ থেকে হাইকমিশনার রাষ্ট্রপতির কাছে একটি অভিনন্দন বার্তা হস্তান্তর করেন। রাষ্ট্রপতি অভিনন্দন বার্তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন। তিনি জানান, বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি কানাডার সহযোগিতা কামনা করছেন। দীর্ঘকাল যাবৎ গণতন্ত্র ও সংসদীয় রীতির অনুপস্থিতির কারণে বর্তমান সরকারকে বেগ পেতে হচ্ছে। বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করেছে।

এ সময় হাইকমিশনার জানান, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বার্ষিক চার বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে। এ ক্ষেত্রে বাণিজ্য সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে। হাইকমিশনার কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বাংলাদেশে কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, আইটি, আউটসোর্সিংসহ অন্যান্য ক্ষেত্রে অধিকতর সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এ ছাড়া শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে কারিগরি, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা ক্ষেত্রে কানাডার সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে হাইকমিশনার কানাডা সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরে বলেন, কানাডা সরকার এ পর্যন্ত প্রায় ছয়শ মিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে। রাষ্ট্রপতি এ ধারাবাহিক সহযোগিতার জন্য কানাডা সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কানাডাকে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, এক লাখেরও বেশি বাংলাদেশি কানাডার উন্নয়নে অবদান রাখছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া, কানাডার পক্ষে রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিস উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ