1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন সুরিয়াভানশিকে আউট করে ‘বাচ্চা দোলানো’ উদযাপন, সমালোচনার মুখে সাইম পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের : বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঢাকার বৃত্তাকার সড়ক: নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘বাচ্চু আমলের’ ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বেসিক ব্যাংক স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের রেকর্ড অস্ট্রেলিয়ায়, ঝুঁকিতে বাংলাদেশ কামারখন্দে জামায়াত নেতার দলীয় সদস্যপদ বাতিল ভারতীয় ও পাকিস্তানিদের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি চার ধাপে বিদেশে পাচার হয় অনলাইন জুয়ার টাকা, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ ফ্যান্টাসি কিংডম

সুরিয়াভানশিকে আউট করে ‘বাচ্চা দোলানো’ উদযাপন, সমালোচনার মুখে সাইম

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে বৈভাব সুরিয়াভানশিকে আউট করে বাচ্চা কোলে নিয়ে দোলানোর মতো ভঙ্গি করেন পাকিস্তানের সাইম আইয়ুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বয়স যত কমই হোক, বৈভাব সুরিয়াভানশি তো আন্তর্জাতিক ক্রিকেটার! তাকে আউট করার পর বয়স ইঙ্গিত করে সাইম আইয়ুবের উদযাপন তাই ভালো লাগেনি কামরান আকমলের। পাকিস্তানের সাবেক এই কিপার-ব্যাটসম্যান বলছেন, সাইমের উচিত নিজের কাজে মনোযোগ দেওয়া।

এশিয়ান গেমস ক্রিকেটের ভারত-পাকিস্তান ফাইনালের ঘটনা এটি। ভারতের বিশাল স্কোরের জবাবে বাজে শুরুর পরও হাসান নাওয়াজের দারুণ ইনিংসে ম্যাচ জমিয়ে তুলেছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত পরিষ্কার ব্যবধানে জিতেই সোনার পদক জিতে নেয় ভারত।

ম্যাচের প্রথম দিকের নাটকীয় ঘটনা ছিল সুরিয়াভানশিকে আউট করে সাইমের সেই উদযাপন। যথারীতি আগ্রাসী শুরু করেছিলেন ভারতের ১৫ বছর বয়সী ব্যাটিং-বিস্ময়। ম্যাচের দ্বিতীয় ওভারে দুটি ছক্কা মারেন তিনি লেগ স্পিনার সাদ মাসুদকে।

তৃতীয় ওভারে সাইমকে আক্রমণে আনেন পাকিস্তানি অধিনায়ক। প্রথম ডেলিভারিতেই রিভার্স সুইপ খেলার চেষ্টায় আউট হয়ে যান সুরিয়াভানশি। সাইম তখন বাচ্চা কোলে নিয়ে দোলানোর মতো ভঙ্গি করেন। ভারতের কিশোর প্রতিভা অবশ্য কিছু না বলে ড্রেসিং রুমের দিকে হাঁটা দেন।

ম্যাচের পর ‘গেম প্ল্যান’ অনুষ্ঠানে সাইমের উদযাপনের দিকে ইঙ্গিত করে সঞ্চালক বলেন, “ওই কাজটি কি দেখেছেন? এটা কতটা দুর্ভাগ্যজনক? এত ভালো ক্রিকেট খেলছেন…এত দিন পর ভারতের বিপক্ষে লড়াই করছেন… তখন এই ধরনের বিষয়গুলো দেখতে ভালো লাগে না…।”

আকমল বলেন, সামাজিক মাধ্যমে আলোচনায় থাকার জন্যই পাকিস্তানি ক্রিকেটাররা এসব করছেন।

“এই ধরনের ঘটনা অনেক দিন ধরেই ঘটছে। আমাদের পারফরম্যান্স খুব ভালো না হলেও, আমরা সামাজিক মাধ্যমের জন্য এসব করছি। ম্যানেজমেন্টের এই বিষয়টি নিয়ে ভাবা উচিত।

এটা আন্তর্জাতিক ক্রিকেট। তার (সুরিয়াভানশির) বয়স ১৩, ১৪ বা ১৫, যা-ই হোক না কেন, সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সাইম আইয়ুব কোনো বাচ্চা নয়। তার উচিত নিজের পারফরম্যান্সের ওপর মনোযোগ দেওয়া।”

প্রথম বলে উইকেট পেলেও সাইম ফাইনালে ৪ ওভারে রান দিয়েছেন ৪৭। পরে ব্যাটিংয়ে নাওয়াজের সঙ্গে ভালো জুটি গড়লেও গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছেন ২২ বলে ২৯ রান করে।

তৌফিক ইমরোজ খালিদী: পাঁচ বছরের এক রোমাঞ্চকর আইনি লড়াই

রক্তরেখায় বাংলাদেশ এবং বিরুদ্ধ সময়ের এক সাহসী মানুষ

স্কুল নম্বর ২৪২১ তৌফিক ইমরোজ খালিদী: যার খবর বদলানো যায় না

তৌফিক ইমরোজ খালিদী: বাংলা সাংবাদিকতার ‘ছোটগল্প’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ